সংবাদদাতা ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরে পেঁয়াজের দোকানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় দুইটি দোকানকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বেশ কয়েকটি পেঁয়াজের গুদাম তল্লাসী করা হয়। গতকাল রোববার বিকেলে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে স্টেশন রোডের বিপ্লব পালের দোকানে এমুনিয়া ক্যামিক্যাল পাওয়ায় ২ হাজার টাকা ও প্রেসক্লাব রোডে আবিদুর রহমানের দোকানে পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই দিনে দাউদনগর বাজার রেল গেইটঘেষা উভয় পাশে ছয়টি দোকান থাকায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে চলাচলরত ছোট বড় যানবাহনের চালকরা ট্রেনের আসা-যাওয়া দেখতে পারেননি। তাই দুর্ঘটনা এড়াতে দোকানগুরো উচ্ছেদ করা হয়েছে। গত ১২ নভেম্বর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান শায়েস্তাগঞ্জে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এসময় রেল গেইটঘেষা দোকান ঘরের ব্যবসায়ীদের নিজ দায়িত্বে সরে যাবার নিদের্শ দেন। পরে ডিসির নির্দেশনা পেয়ে রোববার অভিযানে নামেন ইউএনও। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি মোঃ উস্তার মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply