1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

শায়েস্তাগঞ্জে সুতাং নদী থেকে বালু ভর্তি নৌকা আটক ॥ ১ লক্ষ টাকা জরিমানা

Reporter
  • Updated Wednesday, November 20, 2019
  • 435

নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নৌকা ভর্তি করার অপরাধে বালু ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার। জরিমানাপ্রাপ্ত বালু ব্যবসায়ী হবিগঞ্জ সদর উপজেলার কান্দিগাও গ্রামের রফিক মিয়া। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সুতাং নদীর আলগাপুর গ্রামের কাছ থেকে বালু ভর্তি নৌকা আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার জরিমানার বিষয়টি নিশ্চিত করে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD