1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

শায়েস্তাগঞ্জে শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে হাইস্কুলে ২টি কম্পিউটার প্রদান

Reporter
  • Updated Friday, November 22, 2019
  • 431

নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ঐহিত্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ক্রয়ের জন্য ব্যক্তিগত নিজ তহবিল থেকে ২ লক্ষ টাকা অনুদান দিয়েছেন মিত্র এন্ড এসোসিয়েটের পরিচালক সতীন্দ্র নাথ মিত্র। গতকাল বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক জালাল আহমেদের সঞ্চলনায় বিদ্যালয় অডিটরিয়ামে  শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন ঢাকার মিত্র এন্ড এসোসিয়েটের পরিচালক ও শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১৯৬১ সালের ব্যাচের প্রবীণ ছাত্র ও পূর্ব বড়চর মহল্লার কৃতি সন্তান সতীন্দ্র নাথ মিত্র। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ জহুর চাঁন বিবি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জালাল উদ্দিন রুমী, মাওঃ আব্দুস সহিদ, শিক্ষক নূরুল হক, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এস.এম.সি সদস্য সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আব্দুল্লাহ আল-মামুন, মোঃ ইব্রাহিম। প্রধান অতিথির বক্তব্যের শেষে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার জন্য কম্পিউটার ক্রয়ের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমানের হাতে এক লক্ষ্য টাকার চেক তুলে দেন। অপর দিকে একই দিনে সকালে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার জন্য কম্পিউটার ক্রয়ের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদের হাতে ব্যক্তিগত তহবিল হতে এক লক্ষ টাকার চেক তুলে দেন। প্রধান অতিথি আরো বলেন ২টি স্কুলে ভবিষ্যতে আরো অনেক কিছু অনুদান দিবেন বলে জানান। প্রধান অতিথির ভাই সাবেক সচিব বরুণ নাথ মিত্র শিক্ষা মন্ত্রনালয় থাকা অবস্থায় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি একাডেমিক ভবন দিয়েছেন। অন্য দিকে সাবেক সচিব অশোক মাধব রায় তিন তলা বৈশিষ্ট্য জ্যো¯œা ললিতা ভবন নির্মাণ করে দিয়েছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সচিন্দ্র নাথ মিত্রকে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD