
সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহনপুর এলাকা থেকে ভারতীয় ২৯ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার দুপুরে ধর্মঘরের সীমান্তবর্তী গ্রাম মহনপুর এলাকায় কমান্ডার সুবেদার আবু বক্করের নেতৃত্বে একদল বিজিবি সদস্য অভিযান চালিয়ে ২৯ বোতল মদ উদ্ধার করে। বিজিবি ধর্মঘর কোম্পানী কমান্ডার সুবেদার আবু বক্কর জানান, গোয়েন্দা সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মদ উদ্ধার করা হয়। বিজিবি ৫৫ অধিনায়ক লে. কর্ণেল জাহিদুর রশিদ সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির অভিযান টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply