1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:53 pm

বাহুবলে জাপা নেতা ইমান আলী’র মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত

Reporter
  • Updated Saturday, November 23, 2019
  • 394

সংবাদদাতা ॥ বাহুবল উপজেলার জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইমান আলী’র মৃত্যুতে বিদ্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩ টায় ডুবাঐ বাজারে বাহুবল উপজেলা জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন পুটিজুরী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শেখ মোঃ দুদা মিয়া’র। উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হেলাল মিয়া’র পরিচালনায় শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক এমপি জননেতা এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলার আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব এমরান মিয়া, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ ক ম উস্তার মিয়া তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া। এতে বক্তব্য রাখেন উপজেলা যুব সংহতির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক হেলাল মিয়া, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুল হাই, শ্রমিক পার্টির সভাপতি শেখ ফারুক আহমদ, সাধারণ সম্পাদক দুলাল মিয়া, তরুন পার্টির সাধারণ সম্পাদক শেখ মস্তফা, ছাত্রসমাজের সাবেক সভাপতি হাবিবুর রহমান শাফিজুল, সাবেক যুগ্ম আহবায়ক রিপন আহমেদ, সাবেক সদস্য সচিব কুতুবুর বাসার, ভাদেশ্বর ইউনিয়ন জাপার সভাপতি আমির উল্ল্যা, পুঁটিজুরী ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক কুটি মিয়া, সাতকাপন ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক তরমুজ আলী, সদ্য প্রয়াত ইমান আলীর ছেলে শিহাব আহমেদ, উপজেলা ছাত্রসমাজনেতা আলীরাজ, জসিম উদদীন, শিপন আহমদ, মামুন আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD