
নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে বিষপানে নিলা বেগম (৪০) নামে এক মহিলার আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে ওই গ্রামের দিনমুজুর হামিদ উল্লার স্ত্রী। জানা যায়, গতকাল শনিবার সকালে সে পরিবারের সকলের অগোচরে ঘরে রাখা কীটনাশক পান করে। বিষাক্রিয়ায় ছটফট করতে থাকে বিষয়টি তার পরিবারের লোকজন আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে হবিগঞ্জ সদর থানার পুলিশ নিলো মৃত দেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply