1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:51 am

দেশে ফিরছে সৌদিতে নির্যাতনের শিকার আজমিরীগঞ্জের হুসনা

Reporter
  • Updated Thursday, November 28, 2019
  • 530

জুয়েল চৌধুরী ॥ বহু জল্পনা-কল্পনায় অবশেষে সৌদিতে নির্যাতনের শিকার আজমিরীগঞ্জের হুসনা আক্তার (২৪) দেশে ফিরেছে। সে আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের দিনমুজুর মুজিবুর রহমানের কন্যা ও পাশ^বর্তী নেত্রকোনা জেলার খাটকাই ইউনিয়নের শফি উল্লার স্ত্রী। প্রবাসী হুসনার স্বামী শফি উল্লাহ জানান, গত মঙ্গলবার রাত ১১টায় সৌদি এয়ারলাইন্স (এসবি ৮০৪) এর বিমানযোগে সৌদির রিয়াদ থেকে দেশে পাঠানো হয়েছে হুসনাকে। হুসনার স্বামী আরও জানান, ঢাকার বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের পরিচালক তার মোবাইলে কল দিয়ে এ তথ্য জানিয়েছেন গতকাল রাত ১১টায় হুসনাকে দেশে আনা হবে। তিনি এখন ঢাকা বিমানবন্দরে রয়েছেন। হুসনার সাথে তার কথা হয়েছে। হুসনা জানিয়েছেন তাকে সৌদি বিমানবন্দরে আনা হয়েছে। এ ব্যাপারে ব্র্যাকের তথ্য কর্মকর্তা আল আমিন নয়ন জানান, গতকাল বুধবার রাত ১১টায় দেশে ফিরছেন সৌদিতে নির্যাতনের শিকার হবিগঞ্জের মেয়ে হুসনা আক্তার। প্রসঙ্গত, অর্থ উপার্জনের স্বপ্ন নিয়ে সৌদি প্রবাসে গিয়ে আরবি আব্বাদের যৌন নির্যাতনের শিকার হন হুসনা। প্রতিনিয়িতই তাকে একটি তালাবদ্ধ রুমে রেখে যৌন নির্যাতন করা হত। পরে কৌশলে এক ভিডিওবার্তার মাধ্যমে তার স্বামীকে নির্যাতনের বর্ণনা দিয়ে দেশে ফেরার আকুতি করে সে। তার ভিডিওবার্তা ও স্বামীর অভিযোগের প্রেক্ষিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হুসনাকে দেশে ফেরাতে উদ্যোগী হয় বাংলাদেশ সরকার। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট জেনারেল শ্রমিকল্যাণ উইং হুসনাকে উদ্ধার করে সেইফহোমে নিয়ে যায়। সেইফহোমে নেওয়ার পর গতকাল দেশে পাঠানো হয়েছে হুসনাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD