1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

শায়েস্তাগঞ্জে বাসের চাপায় বৃদ্ধ নিহত

Reporter
  • Updated Thursday, November 28, 2019
  • 508

নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর হাইওয়ে সড়কে বেপরোয়া বাসের চাপায় অঞ্জাত (৭০) বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ৬ টায় ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর নামকস্থানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে ওই বৃদ্ধ রাস্তা পার হবার চেষ্টা করলে ঢাকা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় তার নিথর দেহটি রাস্তায়ই পড়ে থাকে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD