1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

বাহুবলে স্কুল ছাত্রী সুমির আনুষ্ঠানিক বিয়ে আজ

Reporter
  • Updated Friday, November 29, 2019
  • 423

সংবাদদাতা ॥ বাহুবল উপজেলার খোঁজারগাও গ্রামের স্কুল ছাত্রী সুমি আক্তার (১৫) কে আজ শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিয়ে দেওয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে তার পরিবার। প্রতিবেশী কিশোর বর আফজল মিয়া (১৭) একই গ্রামের হাছন আলাীর ছেলে ও কনে পাশের বাড়ির রমিজ আলীর স্কুল পড়–য়া কন্যা সুমি আক্তার। সূত্রে প্রকাশ সুমি আক্তার বছর খানেক পূর্বে বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াকালীন তার অভিভাবক প্রতিবেশী কিশোর আফজল মিয়ার নিকট গোপনে বিয়ে দেওয়া হয়। এ বিয়ের তথ্য সম্প্রতি প্রকাশ হলে বরের পিতা হাছন আলী বেকে বসেন। তিনি অভিযোগ করেন, তার ছেলেকে তার তালাকপ্রাপ্ত স্ত্রীর সহায়তায় কনের পিতা মাতা কিশোরী সুমির সাথে বিয়ে দিয়েছেন। এ বিয়ে নিয়ে উত্তেজনা সৃষ্টির মধ্যেই কনের পরিবার সুমিকে আজ শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বরের হাতে তুলে দেয়ার যাবতীয় প্রস্তুতি নিয়েছে। এ বিষয়টি বরের পিতা হাছন আলী উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম দুলালকে অবহিত করেছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD