1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর গ্রুপ থিয়েটার দিবস উদযাপন

Reporter
  • Updated Saturday, November 30, 2019
  • 546

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর মঞ্চে গ্রুপ থিয়েটার দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. হুমায়ূন কবীর সৈকত। সাধারণ সম্পাদক হারুন সাঁইর পরিচালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, গ্রুপ থিয়েটার ফেডারেশানের কার্যকরি পরিষদের সদস্য ইয়াছিন খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নওরোজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মোজ্জাম্মেল হক, দেশ নাট্যগোষ্ঠীর সহসভাপতি জিতু আহমেদ মাখন, মুখলেছুর রহমান, মোঃ নুরুল হক, যুগ্ম সম্পাদক মখলিছুর রহমান, এম এ ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, নাট্যকর্মী মিজানুর রহমান সুমন, শামীমুর রহমান, আল আমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD