1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:57 am

মাধবপুরে শ্বশুর বাড়িতে জামাইয়ের রহস্যজনক মৃত্যু এলাকায় ধূম্রজাল ॥ শ্বশুর বাড়ির সকলেই পলাতক

Reporter
  • Updated Sunday, April 26, 2015
  • 652

এম.এ.আই সজিব ॥ মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে এক ট্রাক হেলপারের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবী তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে। ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন আত্মগোপন করলেও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত নুরুল হকের পিতা ইদ্রিস আলী জানান, তার পুত্র নুরুল হক (৩০) এর সাথে কালিকাপুর গ্রামের সানু মিয়ার কন্যা রাইমা আক্তার (২৫) এর সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে তিনটি সন্তান জন্ম লাভ করে। সম্প্রতি রাইমা শ্বশুরবাড়িতে নাইওর যায়। গত শুক্রবার রাতে কাজকর্ম শেষে নুরুল হক শ্বশুর বাড়ি যায়। সকালে শ্বশুর বাড়ি থেকে খবর আসে নুরুল হক আত্মহত্যা করেছে। এ খবর শুনে তার আত্মীয় স্বজনরা কালিকাপুরে গেলে সেখানে গিয়ে তার মৃত দেহ দেখতে পায়। মাধবপুর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে এবং ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে স্ত্রী রাইমা আক্তারকে আটক করে। ঘটনার পর থেকে শ্বশুর-শ্বাশুড়ি, শ্যালক-শ্যালিকা সকলেই আত্মগোপন করেছে। তিনি আরো জানান, তার পুত্রকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এব্যাপারে মাধবপুর থানার ওসি মোল্লা মনির হোসেন জানান, ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ মুর্হুতে কিছু বলা যাচ্ছে না। তবে জিজ্ঞাসাবাদ শেষে তার স্ত্রীকে ছেড়ে দেয়া হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD