1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:08 am

লাখাইয়ে বিষ পানে এক বৃদ্ধার আত্মহত্যা

Reporter
  • Updated Saturday, December 7, 2019
  • 494

নিজস্ব প্রতিনিধি ॥ লাখাইয়ে দুবরাজ বিবি (৭৫) নামে এক হতবাগী মা বিষ পানে আত্মহত্যা করেছে। সে উপজেলার বামৈ গ্রামের মৃত আলফু মিয়ার স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর পুত্রই তাকে লালন পালন করেন। সম্প্রতি ওই পরিবারের নানা বিষয় নিয়ে তাদের মাঝে কলহ চলে আসছিল। দুবরাজ বিবির আর কোন উত্তরাধিকার না থাকায় পুত্র শহিদ মিয়াই তার একমাত্র আশ্রয় ছিল। গতকাল শুক্রবার দুপুরে সে সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে ছটফট করতে থাকে। এ সময় বিষয়টি তার পরিবারের লোকজন আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। পরে মৃত দেহ হবিগঞ্জ সদর থানা পুলিশ সুরতাল করে মর্গে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD