1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:09 am

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

Reporter
  • Updated Thursday, October 30, 2014
  • 514

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর গ্রামে পূর্ব শত্র“তার জের ধরে দুপক্ষের লোকজনের মাঝে সংঘষের্র ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের  দরিয়াপুর বাজারে এ ঘটনা ঘটে। দরিয়াপুর গ্রামের আব্দুল কদ্দুছ (৩০) জানান, দরিয়াপুর গ্রামের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে এ সংঘর্ষ চলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এঘটনার পর থেকে নছরতপুর- হবিগঞ্জ বাইপাস সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD