1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:17 am

লাখাইয়ে এক মাদক ব্যবসায়ী আটক

Reporter
  • Updated Monday, December 16, 2019
  • 499

সংবাদদাতা ॥ লাখাই উপজেলার বামৈ মারগাছ গ্রাম থেকে বিপুল পরিমান মাদকসহ জয়নাল আবেদীন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লাখাই থানা পুলিশ। সে উপজেলার ওই গ্রামের মৃত ভিংরাজ মিয়ার পুত্র ও লাখাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত ১১ টার দিকে লাখাই থানার ওসি তদন্ত অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ২’শ ২৩ পিস ইয়াবাসহ জয়নাল আবেদীনকে আটক করে। এ ব্যাপারে ওসি অজয় চন্দ্র জানান, তার বিরুদ্ধে লাখাই থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD