1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

মাধবপুরে বিয়ের প্রলোভনে এক যুুবতিকে ধর্ষণের অভিযোগ

Reporter
  • Updated Thursday, December 19, 2019
  • 491

জুয়েল চৌধুরী ॥ মাধবপুর উপজেলার সিমান্তবর্তী মোহনপুর গ্রামে বিয়ের প্রলোভন দিয়ে সুহেনা আক্তার নামে এক যুুবতিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তবে বিষটি রফা-দফা না হওয়ায় গতকাল বুধবার সন্ধ্যায় ওই যুবতি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছে। সে একই উপজেলার চারাভাঙ্গা গ্রামের মৃত হোসেন আলীর কন্যা। তার মা-বাব বেচেঁ না থাকায় সে দীর্ঘদিন যাবৎ তার ভগ্নিপতি মোহনপুর গ্রামের দুলাল মিয়ার বাড়ীতে থেকে জীবন-যাপন করে আসছিল। সেই সুবাদে প্রতিবেশী ইয়াকুব আলীর পুত্র সুজন মিয়া (২৫) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে শারিরিক সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি সুজনকে সুহেনা বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অনিহা প্রকাশ করে। গত মঙ্গলবার রাতে আবারো সুহেনাকে ফুসলিয়ে পাশ^বর্তী বাঁশ ঝাড়ের নিচে নিয়ে রাতভর ধর্ষণ করে মমূর্ষ অবস্থায় ফেলে যায়। পরদিন স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনভর রফাদফার পর হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মোঃ ইকবাল হোসেন জানান, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD