1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

মাধবপুরে এক যুবতিকে ধর্ষণের অভিযোগ

Reporter
  • Updated Friday, December 20, 2019
  • 454

সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে রাশেদা বেগম নামে এক যুবতিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সে ওই গ্রামের দিনমুজুর খুর্শেদ আলীর কন্যা। গতকাল বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। যুবতীর মা হবিগঞ্জ সদর হাসপাতালে এ প্রতিনিধিকে জানান, গতকাল উল্লেখিত সময়ে রাশেদা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসলে পূর্ব থেকে উৎ পেতে থাকা একই গ্রামের মৃত আতুর হোসেনের পুত্র ৬ সন্তানের জনক মুতি মিয়া (৫০) তার মুখে গামছা বেধে পাশর্^বর্তী খড়ের গাদায় নিয়ে ধর্ষণ করে। পরে তার শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মুতি মিয়া পালিয়ে যায়। দিনভর রফা-দফার শেষে কোন সমাধান না হওয়ায় ওই যুবতীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মোঃ ইকবাল হোসেন জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে জরুরী ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD