
জুয়েল চৌধুরী ॥ লাখাইয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সস্ত্র ও সরঞ্জামসহ দুই ডাকাতকে আটক করেছে লাখাই থানা পুলিশ। আটককৃতরা হল, জেলার বানিয়াচং উপজেলার খন্দকার মহল্লার জামাল মিয়ার পুত্র মোঃ শাহীন মিয়া ও ইনাতখানী মহল্লার মোস্তফা মিয়ার পুত্র আব্দুল হামিদ। জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৫টি ডাকাতির মামলা রয়েছে। এদের সবাই আন্তঃ জেলা ডাকাতদলের সদস্য। লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান, গতকাল শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্থতির খবর পেয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply