1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

বাহুবলে প্রেমে ব্যর্থ হয়ে এক কিশোরীর বিষ পানে আত্মহত্যা

Reporter
  • Updated Monday, December 23, 2019
  • 468

নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলের রশিদপুরে প্রেমে ব্যর্থ হয়ে মিতালী বাউরী (১৫) নামে এক কিশোরী বিষ পানে আত্মহত্যা করেছে। সে উপজেলার রশিদপুর চা- বাগানের নির্মল বাউরীর কন্যা। গতকাল রবিবার সকালে বাহুবল থানার এসআই সেলিম আহমেদ লাশের সুরতহাল তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। পরিবারের বরাত দিয়ে জ্যোতিশ বাউরী জানান, গত বৃহস্পতিবার স্থানীয় একটি বাগানে জনৈক যুবকের সাথে প্রেমে ব্যর্থ হয়ে ঘরে রাখা কীটনাশক পান করে ছটপট করতে থাকে। বিষয়টি তার পরিবারের লোকজন আঁচ করতে পেরে তাকে উদ্ধার বাগানের ডিসপেনসারিতে নিয়ে ভর্তি করলে সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল সে মৃত্যু বরন করে। ওই এসআই জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD