
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর প্রেসক্লাবের নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল রোববার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত সভাপতি, সহ সভাপতি, সাধারন সম্পাদক, যুগ্ম সাধারন সম্পাদক পদে মনোয়নপত্র বিতরন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার রোকন উদ্দিন লস্কর জানান, সভাপতি পদে শংকর পাল সুমন, মহিউদ্দিন আহাম্মেদ, মো. অলিদ মিয়া, সহ সভাপতি পদে কেএম সামসুল হক, হিরেশ ভট্টাচার্য্য, মিজানুর রহমান, আবুল খায়ের , সাধারন সম্পাদক পদে মো. সাব্বির হাসান, রাজীব দেব রায় রাজু, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ শাহরুল ইসলাম সুমন, মো. আলমগীর কবির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ২৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ২৬ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার নাহিদুল ইসলাম, সাংবাদিক সুখেন দেব নাথ , আলাউদ্দিন আল রনি, মো. আইয়ুব খান, সানাউল হক শামীম, জামাল মো. আবু নাছের প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply