1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

বিদেশ ফেরত মেয়ের সঙ্গে দেখা হলোনা বাবার

Reporter
  • Updated Thursday, December 26, 2019
  • 412

সংবাদদাতা ॥ মাধবপুরে বিদেশ ফেরত মেয়ের সঙ্গে দেখা হলোনা না বাবার। গতকাল ভোরে ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়। নিহত অনু মিয়া (৫৫) চুনারুঘাট উপজেলার ঈগলতলী গ্রামের প্রয়াত ইউসুফ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, অনু মিয়ার তিন মেয়ে সৌদি আরব থাকেন। বড় মেয়ে সেলিনা আক্তার ১০টায় দেশে এসেছেন। তাকে আনতে অনু মিয়া পরিবারসহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মেয়েকে আনতে যাচ্ছিলেন। পথিমধ্যে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সাথে তাদের বহনকারী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অনু মিয়ার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD