1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

যে পরিস্থিতিতে যিশুর আগমন হয়েছিল এখনও সেই অবস্থা বিরাজমান

Reporter
  • Updated Thursday, December 26, 2019
  • 495

স্টাফ রিপোর্টার ॥ দুই হাজার বছর পূর্বে সমাজে ছিল চরম অরাজকতা। আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল নাজুক অবস্থায়। সেই পরিস্থিতি আগমন হয়েছিল যিশু খৃস্টের। কিন্থ এতদিনপরও সেই অবস্থার পরিবর্তন হয়নি। এর কারন হল আমরা যখনই কোন মহামানবের আগমন ঘটে তাকে একটি নির্দিষ্ট গন্ডিতে আটকে রাখার চেষ্টা করি। অথচ যিশু খৃস্ট, হযরত মোহাম্মদ (সঃ) ও শ্রীকৃষ্ণ কোন নির্দিষ্ট ধর্ম বা শ্রেণীর জন্য মহামানব নন। তারা সকলেই সার্বজনিন। আমরা তাদেরকে অনুসরন করলে সমাজে কোন অরাজকতা থাকত না। খ্রিসমাস উপলক্ষে বাহুবল উপজেলার আলিয়াপুঞ্জির ক্যাথলিক চার্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। তিনি আরও বলেন, শহরের বিভিন্ন অনুষ্ঠানে আমরা গেলেও প্রত্যন্ত এলাকার অনুষ্ঠানে আমরা তেমন একটা যাই না। এটি সঠিক নয়। তাই আমরা এবার চলে এসেছে আলিয়াপুঞ্জিতে। এখানকার মানুষের আমরা যে পাশে আছি তা বোঝানোর জন্যই এখানে এসেছি। অনুষ্ঠানে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা খ্রিস্টান সম্প্রদায়কে খ্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে যে কোন প্রয়োজনে পুলিশ তাদের পাশে থাকবে বলে ঘোষনা দেন। গতকাল বুধবার সন্ধ্যায় পাহাড়ী এলাকায় পুলিশের উর্দ্বতন কর্মকর্তাদের উপস্থিতি আনন্দিত হন। নারী পুরুষ সকলেই চার্চে উপস্থিত হন এবং অতিথিদেরকে ফুল দিয়ে কুভেচ্ছা জানান। পরে সকল অতিথি খ্রিসমাসের কেক কাটেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আলিযাপুঞ্জির প্রধানমন্ত্রী উটিয়াম টমপেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, বাহুবল থানার ওসি কামরুজ্জামান ও আলিয়াপুঞ্জির আব্দুল মজিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD