
সংবাদদাতা ॥ মাধবপুর প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে গোপন ভোটে মহিউদ্দিন আহম্মেদ সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায? দ্বিতীয় বারের মত সাব্বির হাসান আকাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া আবুল খায়ের প্রথম ও হীরেশ ভট্টাচার্য হিরো সহসভাপতি, আলমগির কবির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দাযড়ত্ব পালন করেন রুকন উদ্দিন লস্কর, সহকারী নির্বাচন কমিশনার কাওছার আহমেদ ও নাহিদুল ইসলাম নাহিদ দাযড়ত্ব পালন করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply