1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:09 am

রোগীদের সেবার বেলায় কোন প্রকারের দুর্নীতি সহ্য করা হবে না…এমপি কেয়া চৌধুরী

Reporter
  • Updated Thursday, October 30, 2014
  • 507

আম্বিয়া আক্তার মুক্তা ॥ হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের মহিলা এম.পি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া বলেন, হাসপাতালে কোন অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। হাসপাতালে আগত রোগীদের নিয়মিত স্বাস্থ্য সেবা দিতে হবে। এতে কোন অবহেলা করা যাবে না। জননেত্রী শেখ হাসিনার সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছেন। গতকাল বাহুবল উপজেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় সকল সদস্যর উপস্থিতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা সিদ্ধান্ত হয় সেগুলো হল প্রতিমাসের শেষ সপ্তাহ শনিবার সকাল ১১ টায় ব্যবস্থাপনা কমিটির সভা অনুুষ্ঠিত হবে। হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির জন্য একটি উপকমিটি করে দেওয়া হয়। বাহুবল উপজেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন ডাঃ এম সোলেয়মান খান। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা নির্র্বাহী অফিসার মোঃ নাজমুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি কাকন শাহরিয়ার চৌধুুরী পিপলু, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ, সাংবাদিক নুরুল ইসলাম মনি, মুুক্তিযোদ্ধা আবুল হাশিম, মহিলা মেম্বার রাহেলা বেগম সহ কমিটির সকল নেতৃবৃন্দ। উল্লেখ্য, হাসপাতালে উন্নয়নে ১৬ আগস্ট ২০১৪ ইং তারিখে মাননীয় স্বাস্থ্য মন্ত্রী এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী কে বাহুবল উপজেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্র্বাচিত করেন। এরপর গতকাল ২৯ অক্টোবর প্রথম ব্যবস্থাপনা কমিটির সভার আহবান করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী কমিটির সকল সদস্যের উপস্থিতে বৈঠক সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD