1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:09 am

হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে দুই দিন ব্যাপি কর মেলা শুরু

Reporter
  • Updated Thursday, October 30, 2014
  • 495

ইকবাল হাসান চৌধুরী ॥ হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে দুই দিন ব্যাপি কর মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে পৌরসভা প্রাঙ্গনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মেলায়  ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি.কে গউছের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, সরকারী বৃন্দাবন কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল মোতালিব ও ডা. ছিদ্দিকুর রহমান। কর মেলার ১ম দিনে প্রায় ৮ লাখ টাকা কর আদায় হয়। তন্মধ্যে সরকারী বৃন্দাবন কলেজ ২ লাখ টাকা, হবিগঞ্জ সদর উপজেলা ১ লাখ ২০ হাজার টাকা এবং আমীর চাঁন কমপ্লেক্স ৮৩ হাজার টাকা পরিশোধ করে। ট্যাক্স পরিশোধকারীদেরকে ফুলের শুভেচ্ছা ও সার্টিফিকেট প্রদান করা হয়। মেলায় ৯টি ওয়ার্ডের জন্য ৯টি বুথ, ৩টি ব্যাংকের বুথ এবং সার্টিফিকেট বিতরণের জন্য ৫টি বুথ স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মেলার সমাপ্তি ঘটবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD