1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:38 am

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

Reporter
  • Updated Saturday, February 1, 2020
  • 463

জুয়েল চৌধুরী ॥ লাখাইয়ে জমি নিয়ে বিরোধে দু’পরে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বুল্লা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। লাখাই থানার (ওসি) সাইদুল ইসলাম জানান, বুল্লা গ্রামের আতাউর রহমান ও আব্দুল খালেকের মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরধরে দুপুরে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় প দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ওসি আরো জানান, ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে আজিজ মিয়া, বাইজিদ মিয়া, খালেক মিয়া, হনুফা বেগম, রবিউল ইসলাম, মোশাহিদ মিয়া, আতাউর রহমান, রহমান মিয়া, ইমন মিয়া ও রশিদ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD