1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:38 am

লাখাইয়ে বীজতলায় হাঁস যাওয়ায় চাচাত ভাইকে কুপিয়ে হত্যা

Reporter
  • Updated Wednesday, February 5, 2020
  • 416

জুয়েল চৌধুরী ॥ লাখাইয়ে তুচ্ছ ঘটনা নিয়ে মফিজুল মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অপর ভাই আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার আমানউল্লাহপুরে এ ঘটনাটি ঘটে। নিহত মফিজুল মিয়া ওই গ্রামের ধনু মিয়ার পুত্র। জানা যায়, নিহত মফিজুল মিয়ার সাথে তার চাচাতো ভাই একই গ্রামের বয়াতুল মিয়ার ছেলে আছকির মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে মফিজুল মিয়ার কয়েকটি হাঁস আছকির মিয়ার বোরো বীজতলায় নামে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আছকির মিয়া ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে মফিজুল মিয়াকে এলোপাতাড়ি কুপাতে থাকে। ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় ভাইকে বাঁচাতে মফিজুল মিয়ার আপন বড় ভাই জহিরুল ইসলাম (৩০) এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করে আছকির মিয়া। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে লাখাই থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে লাখাই থানার ওসি সাইদুর রহমান জানান, নিহতকে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঘাতক আছকির ও তার লোকজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD