1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:17 am

মডেল মসজিদ ও শিল্পকলা একাডেমী ভবনের নির্ধারিত ভূমি পরিদর্শন করেছেন—–এড. মজিদ খান এমপি

Reporter
  • Updated Monday, February 24, 2020
  • 625

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলায় মডেল মসজিদ নির্মানের জন্য উপজেলা পরিষদ সংলগ্ন নির্ধারিত জমি পরিদর্শন করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খান। গতকাল রবিবার দুপুর ১২টায় মডেল মসজিদের নির্ধারিত জমি পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, ইসলামী ফাউন্ডেশন হবিগঞ্জ জেলার ডিজি শাহ মোঃ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন ও হাসিনা বেগম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমীর হোসেন মাষ্টার, ইমাম সমিতির সভাপতি মুফতি কাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল প্রমুখ। উল্লেখ্য যে,বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে সারাদেশে ৫ শতাধিকের উপরে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদ কাম ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভবন হবে ৩ তলা বিশিষ্ট। এর মধ্যে থাকবে ইসলামী ফাউন্ডেশনের নিজস্ব অফিস। ভবনে থাকবে ৮টি বিভাগ। মহিলাদের নামাজের জন্যও আলাদা ব্যাবস্থা থাকবে। বানিয়াচং উপজেলায় মসজিদ নির্মানের ভূমি জটিলতায় নির্মান কাজ অনেক দিন যাবৎ আটকে ছিল। সংসদ সদস্যের হস্তক্ষেপে ও প্রশাসনের সহযোগীতায় ভূমি জঠিলতা নিরসন হওয়ায়া চিরেই নির্মান কাজ শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। এছাড়াও গতকাল উপজেলা শিল্পকলা একাডেমীর ভবন নির্মানের জন্য নির্ধারিত ভূমিও পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD