1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:32 am

যুক্তরাষ্ট্র প্রবাসী হবিগঞ্জবাসীর পক্ষ থেকে আলমগীর চৌধুরীকে নাগরিক সংবর্ধনা

Reporter
  • Updated Wednesday, March 4, 2020
  • 534

বিশেষ প্রতিনিধি ॥ যুক্তরাষ্ট্র সফররত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরীকে আমেরিকা প্রবাসী হবিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে সার্বজনীন নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। ১ মার্চ নিউইয়র্কের একটি পার্টি হলে সার্বজনীন নাগরিক সংবর্ধনা কমিটির আহবায়ক শফি উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শিমুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব এড. আলমগীর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী শেখ জামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ডাঃ মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউইয়র্ক সেস্ট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, সহ-সভাপতি এন আমিন, মাসুদ হোসেন সিরাজী, সাইকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু, নিউজার্সি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত দেব বাবলু, ব্রুকলীন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সহ-সভাপতি মন্জুর চৌধুরী, চার্চ ম্যাকডোনাল আওয়ামী লীগের সভাপতি ইসমত হক খোকন, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ময়নুল হক হেলাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, উপদেষ্টা এড. নাসির উদ্দিন, সাবেক উপদেষ্টা মোবাশ্বির চৌধুরী, জকি উদ্দিন চৌধুরী, সাবেক সহ-সভাপতি আব্দুল বাসিত খান, বিশিষ্ট সাংবাদিক সাবেক ছাত্রনেতা মুজাহিদ আনসারী, যুক্তরাষ্ট্র বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি আলমগীর মিয়া, ইব্রাহীম খলিল বার ভূঁইয়া রিজু, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী কুটি, জায়েদুল মুহিদ খান, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বপন, হবিগঞ্জ জেলা সমিতির সহ-সভাপতি তাজুল ইসলাম মানিক, হবিগঞ্জ সোসাইটি সভাপতি দেওয়ান সৈয়দ মোতাচ্ছির মন্জু, সাধারণ সম্পাদক শামসুল আলম শামিম, যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির সভাপতি অধ্যাপক আব্দুর রহমান, সাবেক সভাপতি আজদু মিয়া তালুকদার, সাবেক সহ-সভাপতি সেলিম আজাদ, সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সাধারণ সম্পাদক শুকান্ত দাস হরে, নবীগঞ্জ থানা কল্যাণ সমিতির সভাপতি সাব্বির হোসেন, সহ-সভাপতি এম এম আলী লুগুজ, আজমান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুকিদুল ইসলাম মুকিদ, জেড এ জয়, হেলাল মিয়া, ফয়সল আহমেদ, গিয়াস উদ্দিন, শিশির বনিক, বিষ্ণু পদ সরকার, শেখ নানু মিয়া, রোকন হাকিম, ইমরান আলী প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড. আলমগীর চৌধুরী বলেন, হবিগঞ্জবাসী প্রবাসীদের দেয়া সার্বজনীন নাগরিক সংবর্ধনার কথা কোনদিন ভুলব না। সংবর্ধনার মাধ্যমে আমাকে প্রবাসী হবিগঞ্জবাসী যে সম্মান দেখিয়েছেন তা আজীবন মনে থাকবে। যে কোন সমস্যায় তিনি প্রবাসীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্র প্রবাসীদের কোন ধরনের অসুবিধা হলে আমাকে স্মরণ করবেন, আমার দরজা সব সময় খোলা থাকবে। তিনি প্রবাসীদের নির্ভয়ে বাংলাদেশে বিনিয়োগ করার আহবান জানান। পরে হবিগঞ্জবাসীর পক্ষ থেকে আয়োজক কমিটির আহ্বায়ক শফি উদ্দিন তালুকদার ও সদস্য সচিব মোঃ শিমুল হাসান সংবর্ধিত অতিথি এড. আলমগীর চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD