1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:03 pm

আউশকান্দিতে সড়ক দূর্ঘটনায় বকুল মেম্বার নিহত ॥ আহত ১

Reporter
  • Updated Tuesday, May 5, 2015
  • 472

স্টাফ রিপোর্টার ॥ আউশকান্দিতে সড়ক দূর্ঘটনায় ইউপি সদস্য নিহত ও এনা পরিবহনের আউশকান্দি কাউন্টারের ম্যানেজার গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতরাত সাড়ে ১১টায় আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে এই দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, গতরাতে নবীগঞ্জ উপজেলা আউশকান্দি ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আউশকান্দি গ্রামের মৃত আব্দুস সত্তারের পুত্র আওয়ামীলীগ নেতা হাজি বদরুল ইসলাম বকুল ও এনা পরিবহনের আউশকান্দি কাউন্টারের ম্যানেজার বকুল মিয়া নবীগঞ্জ থেকে মোটর সাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্ত্বরে পৌছামাত্র পূর্ব থেকে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় ইউপি সদস্য হাজি বদরুল ইসলাম বকুল অপর আরোহী একই ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের মৃত জয়তুন মিয়ার পুত্র বকুল মিয়া গুরুতর আহত হন। সাথে সাথে স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে আসংকা জনক অবস্থায় সিলেট নিয়ে যাওয়ার পথে হাজি বদরুল ইসলাম বকুল (৪৫) নিহত হন এবং এনা পরিবহনের আউশকান্দি কাউন্টারের ম্যানেজার বকুল মিয়া (৪৫) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধিন রয়েছে। দূর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দূর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD