1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 17, 2026, 8:04 am

বানিয়াচঙ্গের হাওর থেকে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

Reporter
  • Updated Tuesday, May 5, 2015
  • 570

এম.এ.আই সজিব ॥ বানিয়াচং উপজেলার হালুয়া লেঞ্জারকান্দি হাওর থেকে বজলু মিয়া (৫০) নামে এক কৃষকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৭টার দিকে ধান কাটার শ্রমিকরা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। মৃত বজলু মিয়ার বাড়ি একই উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে গ্রামের পাশের হালুয়ার (লেঞ্জাকান্দি) হাওরে খলায় রাখা ধান পাহারা দিতে যান বজলু। সোমবার সকালে ওই এলাকায় স্থানীয়রা তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। মৃতের পরিবার ধারণা করছে, মানবতাবিরোধী অপরাধী মামলার কতিপয় স্বাক্ষীর আত্মীয় হওয়ায় তাকে খুন করা হতে পারে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষ ঘটতে পারে। এব্যপারে বানিয়াচং থানার (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বিষয়টি জানান, মৃত ব্যক্তি ধান কাটার শ্রমিক ছিল। হত্যাকান্ডের কারণ প্রকৃত কারণ জানা যায়নি। পূর্ব শত্র“তার জের ধরে হয়তো এ ঘটনা ঘটতে পারে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। খুনীদের ধরতে অভিযান অব্যাহত আছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD