1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:55 am

লাখাইয়ে খাল থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Reporter
  • Updated Saturday, March 21, 2020
  • 460

সূর্য্য রায় ॥ লাখাইয়ে খাল থেকে গলায় রশি বাধা এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মুড়াকরি তিস্তারপুল এলাকার নাসিরনগর-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনও মরদেহের পরিচয় জানা যায়নি। লাখাই থানার (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, স্থানীয় লোকজন নাসিরনগর-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশের খালে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। ওসি আরো জানান, এখনও মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তবে গলায় রশি লাগানো থাকার কারণে ধারণা করা হচ্ছে রশি পেঁছিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD