1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:48 am

দেশে করোনার রেকর্ড, নতুন আক্রান্ত ১৮, মৃত্যু ১জনের

Reporter
  • Updated Sunday, April 5, 2020
  • 545
প্রতিকী ছবি করোনাভাইরাস (কোভিড-19)

জাবেদ ইকবাল তালুকদার :  করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ১ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষার পরিধি বাড়ানোর পর দেশে ১ দিনেই নতুন করে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ৮৮। আর মৃতের সংখ্যা দাড়াল ৯জনে।

আজ (৫এপ্রিল) রোববার করোনা পরিস্থিতি নিয়ে করা সর্বশেষ ব্রিফিংয়ে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত ৮ মার্চ দেশে করোনার ১ম সংক্রমণ শনাক্ত হওয়ার পর এটিই এক দিনে আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। তবে আক্রান্তদের মধ্যে আরও ৩জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩৩ জন।

মন্ত্রীর ব্রিফিংয়ের পর করোনাভাইরাস নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সারাদেশের গত ২৪ ঘণ্টায় ১৪টি কেন্দ্রে ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১৮ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৩ জনের পরীক্ষা আইইডিসিআরে হয়েছে। পাঁচ জনের অন্যান্য হাসপাতালে পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া লোকটি নারায়ণগঞ্জের অধিবাসী এক পুরুষ তার বয়স ৫৫ বছর।  চিকিৎসাধীন তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের দুই বার পরীক্ষা করা হয়েছে।

ডা. ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জনের মধ্যে ১জনের বয়স ১১-২০বছর, ২জনের বয়স ৩১ থেকে ৪০ বছর, ৫জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, ৩জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১জনের বয়স ৬০ বছরের উর্ধে। আক্রান্তদের মধ্যে ১৫ জন পুরুষ আর ৩ জন নারী।

ঢাকায় সবচেয়ে বেশি আক্রান্তের তথ্য জানিয়ে আইইডিসিআর এর পরিচালক বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার ১২ জন, নারায়ণগঞ্জের ১জন ও মাদারীপুরের ১জন রয়েছেন।  নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে রাজধানীর বাসাবো এলাকার ৯জন, টোলারবাগের ৬জন এবং মিরপুরের বিভিন্ন এলাকার ৫জন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD