1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:51 am

করোনা : নতুন আক্রান্ত ১৩৯, মৃত ৪ জন

Reporter
  • Updated Sunday, April 12, 2020
  • 583
প্রতিকী ছবি করোনাভাইরাস (কোভিড-19)
জাবেদ ইকবাল তালুকদার : গত ২৪ঘন্টার ব্যাবধানে দেশে বেড়েছে আক্রান্তের সংখ্যা।  নতুন ১৩৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ঢাকারই ৬২জন। বাকিরা অন্যান্য এলাকার। আর নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৯৬ জন ও নারী ৪৩ জন্। নতুন যারা সংক্রমিতদের মধ্যে ৩১-৪০ বছর বয়সীদের সংখ্যাই বেশি।
মারা গেছেন আরো জন ৪জন। মারা যাওয়া ৪ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ১জন নারী।
আজ (১২ এপ্রিল) রবিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী ডা. সেব্রিনা ফ্লোরা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান।
এ নিয়ে দেশে মোট ৬২১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪। ব্রিফিং থেকে জানা যায়, এক দিনে ১ হাজার ৩৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং শনাক্ত হয়েছে ১৩৯জন।
করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩জন রোগী সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান আইইডিসিআর পরিচালক। এতে এখন পর্যন্ত ৩৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।
গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় । শনাক্ত হওয়ার পর থেকে এটিই করোনা রোগি শনাক্ত হওয়ার সর্বোচ্ছ রেকর্ড।

এক মাস ৪দিনেই রোগীর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। প্রতিদিনের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, পরীক্ষার সংখ্যা বাড়ানোর পর দেশে খুব দ্রুতগতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

আমাদেরকে আরো সতর্ক হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD