1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:43 am

ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়….

Reporter
  • Updated Thursday, April 23, 2020
  • 463

সময় ডেস্ক : করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার।  আজ ২৩এপ্রির (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়িয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেইসঙ্গে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে সাধারণ ছুটি চলাকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া অন্য সব সরকারি অফিসের কর্মকর্তাকে এই সময়ে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার কথাও বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD