1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:00 am

ঋণের সুদ নিয়ে ব্যবসায়ীদের দুশ্চিন্তা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter
  • Updated Monday, April 27, 2020
  • 520

সময় ডেস্ক : ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেসব ব্যবসায়ী ঋণ নিয়েছেন, তাদের ঋণের সুদ নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আজ ২৭ এপ্রিল (সোমবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হয়ে কথা জানান তিনি

প্রধানমন্ত্রী বলেন,যারা ইতোমধ্যে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছেন, কিন্তু করোনাভাইরাসের কারণে এই কয় মাস সবকিছু বন্ধের কারণে তাদের ঋণের সুদ বেড়ে গেছে। এখনই হয়তো তাদের সুদ পরিশোধ করতে হবে না।

তিনি বলেন, ‘ভিডিও কনফারেন্সের পরই অর্থমন্ত্রীর সঙ্গে বসবো। সুদগুলো যেন স্থগিত থাকে এবং পরবর্তী সময়ে কতটুকু মাফ করা যায়, এছাড়া কতটুকু আপনারা দিতে পারেন, সেটা নিয়ে বিবেচনা করা হবে। তাই এটি নিয়ে আপনারা চিন্তা করবেন না।

জনগণের জীবনযাপন জীবিকা নির্বাহকে বাঁচিয়ে রাখাই এখন সবচেয়ে বড় বিষয় কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসটি এখনও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনিএমন আক্রান্ত এলাকাগুলো সরকার ধীরে ধীরে শিথিল করছে

তিনি বলেন, ‘আমরা সেইসব খাতগুলোতে আমাদের মনোযোগ দিচ্ছি যাতে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এবং তাদের ব্যবসাবাণিজ্য করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD