1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:14 am

করোনায় আক্রান্ত হলেন হবিগঞ্জের জেলা প্রশাসক

Reporter
  • Updated Tuesday, May 5, 2020
  • 624

সারাদেশের জেলা প্রশাসকদের মধ্যে তিনিই প্রথম করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। এনিয়ে হবিগঞ্জের জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের মোট ৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল ৪মে (সোমবার) সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক নিজেই।

তিনি জানান, এরই মধ্যে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার অন্যান্য কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দিচ্ছেন।

সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৩ এপ্রিল জেলা প্রশাসক কামরুল হাসানের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছিল। প্রায় দশদিন পর রিপোর্ট আসলেও এতদিনে করোনার কোন উপসর্গ নেই তার শরীরে। গতকাল ৪মে (সোমবার) আরেক দফা পরীক্ষার জন্য জেলা প্রশাসকের নমুনা সিলেটে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এর আগে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের নাজির। তারা সকলেই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত ৭৫ জন এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৩ জন। সরকারি কর্মকর্তা-কর্মচারী ৮ জন। বাকিরা অন্যান্য শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, সিলেট বিভাগের চার জেলার মধ্যে করোনায় আক্রান্তের দিক থেকে ‘হটস্পট’ হয়ে উঠেছে হবিগঞ্জ জেলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD