
সময় ডেস্ক : গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন ১৪ জন।
দেশে এখন করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৬৫৭ জনে পৌঁছাল।
করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে আজ ১০মে (রোববার) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য দেন।
এক সপ্তাহ ধরে আক্রান্তের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও শনিবার আক্রান্ত ব্যক্তি শনাক্ত আগের দিনের তুলনায় কিছুটা কম ছিল। এই দিন ৬৩৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। কিন্তু মাত্র এক দিনের মাথায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের ৩৬টি ল্যাবে মোট ৫ হাজার ৬৩৮ নমুনা পরীক্ষা করা হয়েছে। মৃতদের ১৪ জনের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ৪ জন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply