1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:06 pm

লাখাইয়ে ৩ সরকারি কর্মকর্তাসহ ৮ জন করোনায় আক্রান্ত

Reporter
  • Updated Monday, May 18, 2020
  • 496
সূর্য্য রায় : হবিগঞ্জের লাখাই উপজেলায় উল্লেখযোগ্য হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে উপজেলায় ৩ জন সরকারি কর্মকর্তাসহ ৮ জন কোভিড -১৯ আক্রান্ত হয়েছেন।
গত শনিবার (১৬ মে) রাতে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল হবিগঞ্জ জেলায় নতুন ১১ জন কোভিড-১৯ আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন। আক্রান্তদের মধ্যে ৮ জন লাখাই উপজেলার বলে জানিয়েছেন তিনি। আক্রান্তরা হলেন, লাখাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা, সমবায় কর্মকর্তা ও পূর্বে আক্রান্ত উপজেলা পরিষদের কর্মচারীদের পরিবারের ৫ সদস্য। ঢাকার আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টার থেকে তাদের করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করা হয়। এ নিয়ে লাখাই উপজেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২৪।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD