1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:36 am

গণপরিবহন নিয়ন্ত্রণে রাখতে ”সেভ দ্য রোড” এর ৪ প্রস্তাব

Reporter
  • Updated Friday, May 29, 2020
  • 510

প্রেস বিজ্ঞপ্তি : করোনা পরিস্থিতিতে সীমিত আকারে সকল প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণার পর ভাড়া বৃদ্ধি ও নৈরাজ্য প্রতিরোধে গণপরিবহন নিয়ন্ত্রণে রাখতে সেভ দ্য রোড-এর পক্ষ থেকে ৪ প্রস্তাব দিয়েছেন চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী এবং মহাসচিব শান্তা ফারজানা। প্রস্তাব গুলোদৈনিক হবিগঞ্জ সময়’র পাঠকদের জন্য তুলে ধরা হলো-

১. সরকারিভাবে স্যানিটাইজার ও পরিচ্ছন্নতা তদারকির জন্য সেনা বাহিনীর একটি বিশেষ টিমকে দায়িত্ব দেয়া

২. কোনভাবেই যেন ভাড়া বৃদ্ধি না হয় এবং স্বাস্থ্যবিধি ভঙ্গ না হয় সেই লক্ষ্যে অবশ্যই স্টপেজ ব্যবহার বাধ্যতামূলক করা।

৩. সেভ দ্য রোড-এর সারাদেশে ৪৭ জেলা কমিটির ৪৭ জন ও কেন্দ্রীয় কমিটির কমপক্ষে ২০ জনকে যোগাযোগ সেক্টরের জেলা ও কেন্দ্রীয় সকল পদক্ষেপে যুক্ত রাখা।

৪. সর্ববকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনার সাথে সাথে কঠোরভাবে বাংলাদেশের সড়ক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য দুর্নীতি-ঘুষ বন্ধে সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হোক। ২৮ মে সকাল সাড়ে ১০ টায় এই প্রস্তাবনা অনলাইন কনফান্সের মাধ্যমে গৃহিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD