1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
January 17, 2026, 8:15 am

বাহুবলে অন্তস্বত্তা গৃহবধুকে নির্যাতন

Reporter
  • Updated Wednesday, May 13, 2015
  • 495

এম.এ.আই সজিব ॥ বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় এক অন্তস্বত্তা স্ত্রীকে পিঠিয়ে আহত করেছে পাষন্ড স্বামী ও তার পরিবারের লোকজন। তাদের আঘাতের কারণে ওই গৃহবধু অতিরিক্ত রক্তক্ষরণে আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই গ্রামের কামাল মিয়ার স্ত্রী সাবিনা আক্তার (২৩) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, সাবিনা আক্তারের সাথে ৪ বছর পূর্বে বিয়ে হয় ওই গ্রামের গাড়ি চালক কামাল মিয়ার। বিয়ের পরে সাবিনা জানতে পারে মাদক ও জুয়াসহ পরকীয়ায় আসক্ত। এতে সে বাধা দিলে তার উপর চলে নির্যাতন। নির্যাতন সহ্য করেও সংসার করতে থাকে। বর্তমানে সে ৮ মাসের অন্তস্বত্তা। সম্প্রতি কামাল পাশের বাড়ির ভাতিজার বউয়ের সাথে পরকীয়া প্রেমের সর্ম্পক গড়ে তুলে। গত সোমবার রাত ১০টায় সাবিনা, কামাল ও তার ভাতিজার বউকে গোপন অভিসারে লিপ্ত পায়। এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে কামাল ও তার ভাই তাকে পিঠিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। ঘটনার পর থেকে উল্লেখিতরা আত্মগোপনে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD