
সময় ডেস্ক : গতকাল সোমবার (৮জুন) একদিনে সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন মোট ৮২ জন। এ নিয়েবিভাগের ৪ জেলায় মোট আক্রান্ত ১৬২৮। মারা গেছেন আরো ২জন। মারা যাওয়া দু’জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৭জন। এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলায় ২৮জন, সুনামগঞ্জে ৩জন, হবিগঞ্জে ২জন ও মৌলভীবাজারে ৪ জন।
নতুন আক্রান্তদের মধ্যে ৫৭ জন সিলেট জেলার ও ২৫ জন সুনামগঞ্জের বাসিন্দা। গতকাল সোমবার (৮ জুন) সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত পিসিআর ল্যাবে পরীক্ষায় এ ৮২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৬২৮। এর মধ্যে সিলেট জেলায় ৯৩৯, সুনামগঞ্জে ৩২৯, হবিগঞ্জে ২০৮ ও মৌলভীবাজার জেলায় ১৫২ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন মোট ১৬৪ জন। এর মধ্যে সিলেটে ৪১, সুনামগঞ্জে ৯৮, হবিগঞ্জে ২০ ও মৌলভীবাজারে ৫ জন।
এদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৯ জন। এদের মধ্যে সিলেটে ১৩ ও হবিগঞ্জে ৬ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪০৬। এর মধ্যে সিলেটে ১২৮, সুনামগঞ্জে ৮১, হবিগঞ্জে ১৩৫ ও মৌলভীবাজারে ৬২ জন।
উল্লেখ্য, সিলেট বিভাগকে গত শনিবার রেড জোন হিসেবে ঘোষনা করেছে স্বাস্থ অধিদপ্তর।
Designed by: Sylhet Host BD
Leave a Reply