1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:14 pm

লাখাইয়ে ডাকাতি ও মাদকের মামলার ৪ আসামি গ্রেফতার

Reporter
  • Updated Tuesday, July 21, 2020
  • 411

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে ডাকাতির মামলার আসামী ও ১০ পুরিয়া গাজা ও ৬০ পিস ইয়াবা সহ ৪ জনকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। গতকাল লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম এর নির্দেশনায় ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এস আই সজীব দেব সহ লাখাই থানা একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভাদিকারা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ মাদক ব্যবসায়ী আরজু মিয়ার পুত্র আলাউদ্দিন আলন (৪১) তার স্ত্রী রোশেনা বেগম (৩৫), নুরুজ মীরের পুত্র পলাশ মীর (৩৫) এবং রাধেশ্যাম শীল ওরফে এংগু শীল কে ১০ পুরিয়া গাঁজা এবং ৬৩ পিছ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে লাখাই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এ ব্যপারে লাখাই থানার ওসি (তদন্ত) অজয় দেব বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD