
জাবেদ ইকবাল তালুকদার : হবিগঞ্জ জেলায় নতুন করে আরো ২৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১ হাজার ২১৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ১৭ জন, মাধবপুর উপজেলায় ০৩ জন, বাহুবল উপজেলায় ০২ জন, আজমিরীগঞ্জ উপজেলায় ০২ জন ও নবীগঞ্জ উপজেলায় ০১ জন। জেলায় আক্রান্তেদের মধ্যে ৭৬৩ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং ১০ জন মারা গেছেন। গতকাল, ৪আগস্ট রাতে হবিগঞ্জ জেলা সাস্থ বিভাগ সুত্রে এসব তথ্য জানা গেছে।
হবিগঞ্জে প্রতিনিয়ত বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হবেন না। বাইরে বের হলে মাস্ক পরিধান করুন। শারীরিক দুরত্ব বজায় রেখে স্বাস্থবিধি মেনে চলাফেরা করুন। নিজের ও পরিবারের কথা ভেবে সবাই সতর্ক থাকুন সুস্থ থাকুন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply