
আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে অতিরিক্ত মুল্যে কৃষিপন্য বিক্রীয় এবং মেয়াদউর্ত্তীন কৃষি পণ্য বিক্রীর অভিযোগে ৪টি প্রতিষ্টানকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার ১৪ আগষ্ট আজমিরীগঞ্জ সদর বাজারে ভোক্তা অধিকার আইনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে ধানের বীজের অতিরিক্ত মূল্য নেওয়া এবং মেয়াদ উর্ত্তীন্ন কীটনাশক দোকানে রাখায় আজমিরীগঞ্জ বাজারের রঞ্জিত পাল কে ২ হাজার, সেকুল মিয়াকে ৩ হাজার, আমির হোসেনকে ৩ হাজার, মোবাশ্বির আলমকে ৩ হাজার টাকা সহ ৪ প্রতিষ্টানকে ১১ হাজার টাকা নগদ অর্থ দন্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার আইন ২০১৮ ৩৯/৫২ ধারায় এই অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সচেতনতার জোর দেন এবং তাদের মধ্যে মাস্ক বিতরণ করেন। আজমিরীগঞ্জ থানার এস.আই বিদ্যুৎ দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাস বলেন আজমিরীগঞ্জ বাজারে ধান বীজের দাম অতিরিক্ত রাখা হচ্ছে খবরটি আমি জানতে পারি তাই তৎক্ষনাৎ অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠান যারা অসাধু উপায়ে ধান বীজের দাম বেশি রাখে তাদের জরিমানা করেছি এবং ভবিষ্যৎতে যাতে নায্যমূলে ধান বীজ বিক্রি করে সে ব্যাপারে তাদেরকে নির্দেশ দিয়েছি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply