1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:42 pm

লাখাইয়ে জালটাকার নোটসহ সংবদ্ধ চক্রের একজন আটক

Reporter
  • Updated Wednesday, August 19, 2020
  • 564

নিজস্ব প্রতিনিধি ॥ লাখাইয়ে জাল টাকার নোটসহ লিটন মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার বামৈ বাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক হাজার টাকার জাল ১৮টি নোট উদ্ধার করা হয়। আটক লিটন মিয়া সরাইল কালী শিমুল গ্রামে ফিরুজ মিয়া পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে বামৈবাজারের দারগ আলী ম্যানসনের এক স্বর্ণের দোকানে ১৯ হাজার ৫ শত টাকার স্বর্ণালংকার কিনে টাকা পরিশোধ করতে গেলে টাকাগুলো জাল সন্দেহ হয়। এই স্বর্ণ ব্যবসায়ীর সাথে সাথে অপর ব্যবসায়ীদের বিষয়টি অবগত করে থানায় খবর দিলে তাৎনিক পুলিশ ঘটনাস্থলে পৌছে ১৮টি ১ হাজার টাকার জাল নোটসহ জাল নোট চক্রের সদস্য লিটনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব জানান, আটক লিটন সংঘবদ্ধ জালনোট চক্রের সদস্য। তার সঙ্গে জড়িত অন্যান্যদের ও খোঁজা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD