
নিজস্ব প্রতিনিধি ॥ লাখাই উপজেলার হোসেনপুর গ্রামে সাহেদ মিয়া (১৫) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার কারণ জানা যায়নি। সে ওই গ্রামের আব্দুল কাদিরের পুত্র। গতকাল শুক্রবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে বাড়ির পাশে আমগাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করে। ওসি মোঃ মাসুক আলী বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ যাবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply