1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:43 pm

আজমিরীগঞ্জে ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা

Reporter
  • Updated Saturday, September 5, 2020
  • 374

সংবাদদাতা ॥ আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের শুক্রীবাড়ি গ্রামের বিলাল মিয়ার বাড়ির সম্মুখে ঝুঁকিতে রয়েছে বিদ্যুতের খুঁটি। খুঁটিটি অনেক পুরেনো হওয়ায় খুঁটির নিচের অংশ ক্ষয় হয়ে গেছে। কিছু অংশ লেগে আছে, তাও আবার মরিচীকায় ভরপুর। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটনার আশঙ্কা বিরাজ করছে এলাকাবাসীদের মাঝে।স্থানীয় এলাকাবাসী জানান, কিছুদিন পরপরই খুঁটির তারের মধ্যে আগুন ধরে। এতে সংশ্লিষ্টদের খবর দিলে তারা এসে আগুন নিবিয়ে যায়। তাদেরকে স্থানীয়রা খুঁটির বিষয়ে অবগত করলেও তারা নেয়নি কোনো ব্যাবস্থা। এতে খুঁটির অবস্থা আরো দুর্বল হয়ে পড়ছে। বড় ধরনের ঝড়-বাতাস হলে যেকোনো সময় পড়ে যেতে পারে বিদ্যুতের ওই খুঁঁটিটি। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
এ বিষয়ে সাব জোনাল অফিসের সহকারী প্রকৌশলী সায়েদ্দুজ্জামান বলেন, আমরা সব গুলো পরিদর্শন করে নোট পাটিয়েছি। করোনা পরিস্থিতিতে ঠিকাদার কাজ না করায় বিলম্ব হচ্ছে। তবে অচিরেই আমরা এগুলো মেরামত করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD