1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:03 pm

সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আজমিরীগঞ্জে মানববন্ধন

Reporter
  • Updated Tuesday, September 8, 2020
  • 376

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতিসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সামনে গতকাল সোমবার বেলা ১২টায় আজমিরীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেল, জেলা সাংবাদিক ফোরামের সদস্য জুয়েল চৌধুরী এবং সাংবাদিক শাওন খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, গত ৫ তারিখ হবিগঞ্জ জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ২ টা থেকে ৫ টার সময় থাকার পরও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতির উপর মিথ্যা মামলা করা হয় এবং ফেসবুকে ও বিভিন্ন সংবাদপত্রে লোকালয় বার্তার সম্পাদক এমদাদুল ইসলাম সোহেলের নেতৃত্বে তারেক হাবিব নামের এক সাংবাদিকের উপর হামলা চালানো হয় এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হয়। আর এই মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় আজমিরীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরাম পক্ষ থেকে। এই মানববন্ধনে সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম সোহেল, জেলা সাংবাদিক ফোরামের সদস্য জুয়েল চৌধুরী, এবং সাংবাদিক শাওন খানের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD