1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:44 pm

ঘটনস্থলে ইউপি সদস্যের ভাই নিহত ॥ আহত ২০উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ভয়াবহ সংঘর্ষ

Reporter
  • Updated Tuesday, June 2, 2015
  • 526

এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার উজিরপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১ জন নিহত ৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার বিকালে এ ঘটনা ঘটে । সংঘর্ষ চলাকালে বাড়ী ঘর ভাংচুর, লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। আহত সুত্রে ওই গ্রামের কাজল মিয়ার সাথে প্রতিবেশী আবুল কালাম মেম্বার এর দীর্ঘধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তাদের মধ্যে গতকাল বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় মনছব উল্লাহর পুত্র সালাউদ্দিন (৪৫), এর চোখেঁ টেটাবৃদ্ধ হয়। ও তার ভাই আব্দুল্লাহ জাহিদ (৩৫), এর পিছুনের মাথা দিয়ে টেটাবৃদ্ধ হয়। স্থানীয় লোকজন তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপালে নিয়ে আসলে ডাক্তার সালাহউদ্দিনকে মৃত ঘোষণা করেন। এবং জাহিদ কে আশংকা জনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলা কারিরা পালিয়ে যায়। ঘটনার পর থেকে গ্রেফতার আতংকে পুরুষ শুন্য হয়ে পড়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানা ওসি নির্মলেন্দু চক্রবর্তী ঘটনাটি নিশ্চত করেন । তবে এখন পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD