1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:53 pm

লাখাইয়ে করোনার উপসর্গ নিয়ে এক কিশোরীর মৃত্যু

Reporter
  • Updated Saturday, September 19, 2020
  • 359

সংবাদদাতা ॥ লাখাইয়ে করোনার উপসর্গ নিয়ে হালিমা আক্তার (১৫) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে উপজেলার গুনীপুর গ্রামের মুক্তার হোসেনের কন্যা। জানা যায়, কয়েকদিন ধরে ওই কিশোরী জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হালিমার পিতা তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে সে হাসপাতালে মারা যায়। এ ব্যাপারে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, করোনার উপসর্গ নিয়ে মেয়েটি হাসপাতালে ভর্তি হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD